বুধবার, ২৭ মে ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
আনোয়ার খান মর্ডান ইউনিভাসিটি ছাত্রদলের আহবায়ক কমিটিতে ময়মনসিংহের কৃতি সন্তান মিজানুর রহমান নাহিদ যুগ্ম আহবায়ক নির্বাচিত ময়মনসিংহ বিসিকে নাইটগার্ড কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকান্ড, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহবান সচেতন সমাজের তারেক রহমানের সমাবেশে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের যোগদান ময়মনসিংহ -৮ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৪ প্রার্থী দেশে ফিরেই প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বললেন তারেক রহমান রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২৪ হাজার কোটি টাকা বাড়াল সরকার জুলাইয়ে চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ২০ জানুয়ারি তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানালেন সালাহউদ্দিন আহমদ শরিকদের আরও ৮ আসন ছেড়ে দিল বিএনপি

গভর্নরের আদেশ উপেক্ষা শাহীনুলের অফিস করায় উত্তেজনা, যা বলছে কর্তৃপক্ষ

অনলাইন ডেক্স
  • প্রকাশিতঃ বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৩৬ সময়

আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামকে গভর্নরের নির্দেশে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় বাংলাদেশ ব্যাংক। তবে গভর্নরের নির্দেশনা উপেক্ষা করে আজ বুধবার (২০ আগস্ট) অফিস করছেন শাহীনুল।

এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকে উত্তোজনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বিএফআইইউ প্রধানের বাধ্যতামূলক ছুটি বহাল থাকবে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী।

বুধবার কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের জাকির হোসেন চৌধুরী বলেন, বিএফআইইউ প্রধানের নিয়োগ হয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে। তাই বিষয়টি তারা দেখবে- উনি থাকবেন কি না। তবে গভর্নর ছুটিতে পাঠানোর যে নির্দেশনা দিয়েছেন তা বহাল থাকবে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গত সোমবার বিএফআইইউ প্রধান শাহীনুলের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার কারণে গতকাল মঙ্গলবার গভর্নর ড. আহসান এইচ মনসুরের নির্দেশে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। তবে সেই নির্দেশনা উপেক্ষা করে আজ অফিস করেছেন তিনি।

এর আগে গতকাল কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের একটি অংশ অবিলম্বে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর অনুরোধ জানিয়ে গভর্নর বরাবর স্মারক লিপি দেন।

অপরদিকে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক আজ সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশ ব্যাংক থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। সেই অনুযায়ী আজই ব্যবস্থা নেবো।

আমাদের সঙ্গে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
themesba-lates1749691102