আব্দুল্লাহ আল নোমান,ঈশ্বরগঞ্জ,ময়মনসিংহঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, প্রার্থীতা প্রত্যাহারের সময়সীমা গতকাল শেষ হয়েছে।
আজ, বুধবার ২১ জানুয়ারী নির্বাচন কমিশন ( ইসি) চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ পেয়েছেন। আগামীকাল থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা।
এর পরিপ্রেক্ষিতে, ময়মনসিংহ জেলার অন্যতম এ উপজেলাটি, ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত সংসদীয় আসন ১৫৩, ময়মনসিংহ- ৮ এ আসনটিতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিকেল ২ টায় দেওয়া চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্ধ অনুযায়ী, ধানের শীষ প্রতীক পেয়েছেন, প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ (বাবু)- ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী, এডভোকেট আওরঙ্গজেব বেলাল-ছাতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, শাহ নুরুল কবীর শাহীন- হাত পাখা, জাতীয় পার্টি, ফখরুল ইমাম-লাঙল প্রতীকে লড়বেন।
এর আগে গতকাল ২০ ফেব্রুয়ারী, ময়মনসিংহ ( ঈশ্বরগঞ্জ) এ আসনটি থেকে ১১ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী, মনোনয়ন প্রত্যাহার করেছেন, জামায়াত মনোনীত প্রার্থী, অধক্ষ্য মন্জুরুল হক হাসান, ও খেলাফত মজলিশ মনোনীত প্রার্থী, আহম্মদ হোসেন ভূঁইয়া।
ইসির নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারী সকাল ৭ টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে বিকেল ৪ টা ৩০ মিনিট পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি পৃথক ব্যালটে গনভোট হওয়ার কথা রয়েছে।