বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
আনোয়ার খান মর্ডান ইউনিভাসিটি ছাত্রদলের আহবায়ক কমিটিতে ময়মনসিংহের কৃতি সন্তান মিজানুর রহমান নাহিদ যুগ্ম আহবায়ক নির্বাচিত ময়মনসিংহ বিসিকে নাইটগার্ড কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকান্ড, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহবান সচেতন সমাজের তারেক রহমানের সমাবেশে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের যোগদান ময়মনসিংহ -৮ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৪ প্রার্থী দেশে ফিরেই প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বললেন তারেক রহমান রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২৪ হাজার কোটি টাকা বাড়াল সরকার জুলাইয়ে চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ২০ জানুয়ারি তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানালেন সালাহউদ্দিন আহমদ শরিকদের আরও ৮ আসন ছেড়ে দিল বিএনপি

বেগম রোকেয়া দিবসে ‘অধম্য নারী’ সম্মাননা পেলেন তাহমিদা ইসলাম

অনলাইন ডেক্স
  • প্রকাশিতঃ শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯৪ সময়

নেত্রকোনা থেকে তহুরাঃ বেগম রোকেয়া দিবসের অনুপ্রেরণাময় আলোকে এ বছর সমাজ উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে অবিচল কর্মযাত্রার স্বীকৃতি হিসেবে ‘অধম্য নারী পুরস্কার ২০২৫’ পেয়েছেন নেত্রকোনার গর্ব তাহমিদা ইসলাম। জেলা ও উপজেলা-উভয় পর্যায়েই তিনি নির্বাচিত হয়েছেন শ্রেষ্ঠ অধম্য নারী হিসেবে, যা তার নিরলস পথচলার অসামান্য অর্জন।

মঙ্গলবার নেত্রকোনা পাবলিক হলে সুধীসমাবেশে অনুষ্ঠিত এই বর্ণিল আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক। উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান প্রতিনিধি, নারী নেত্রী, বিভিন্ন সংগঠনের সদস্যসহ নাগরিক সমাজের বিশিষ্টজনেরা।
সম্মাননা গ্রহণের মুহূর্তে হলজুড়ে সৃষ্টি হয় গর্ব ও আবেগের স্রোত।

তাহমিদা ইসলামের এই অর্জনকে স্বাগত জানিয়ে নেত্রকোনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম বলেন,
“সমাজসেবায় তিনি দীর্ঘদিনের নিবেদন আজ সত্যিকারের মর্যাদা পেল। তার প্রতিটি পদক্ষেপই নারীর অগ্রযাত্রাকে নতুন আলো দেখায়।”

বিগত কয়েক বছর ধরে তিনি নারীর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার প্রসার, প্রান্তিক নারীদের আত্মনির্ভরশীলতা গড়ে তোলা এবং শিশু-কিশোরদের সুরক্ষায় উল্লেখযোগ্য কাজ করে আসছেন। তার উদ্যোগগুলো মানুষের জীবনে এনেছে ইতিবাচক পরিবর্তন, আর স্থানীয় সমাজে তৈরি করেছে শক্ত অবস্থান ও প্রভাব।

অনুষ্ঠানটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয়-যেমন শেষ হয়নি তাহমিদা ইসলামের পথচলা; বরং শুরু হয়েছে নতুন অনুপ্রেরণার অধ্যায়।

আমাদের সঙ্গে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
themesba-lates1749691102