বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
আনোয়ার খান মর্ডান ইউনিভাসিটি ছাত্রদলের আহবায়ক কমিটিতে ময়মনসিংহের কৃতি সন্তান মিজানুর রহমান নাহিদ যুগ্ম আহবায়ক নির্বাচিত ময়মনসিংহ বিসিকে নাইটগার্ড কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকান্ড, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহবান সচেতন সমাজের তারেক রহমানের সমাবেশে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের যোগদান ময়মনসিংহ -৮ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৪ প্রার্থী দেশে ফিরেই প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বললেন তারেক রহমান রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২৪ হাজার কোটি টাকা বাড়াল সরকার জুলাইয়ে চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ২০ জানুয়ারি তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানালেন সালাহউদ্দিন আহমদ শরিকদের আরও ৮ আসন ছেড়ে দিল বিএনপি

ভারতের ছেড়ে দেওয়া বৃষ্টির পানিতে ডুবছে পাঞ্জাব

অনলাইন ডেক্স
  • প্রকাশিতঃ বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১১৫ সময়

ভারত থেকে প্রচণ্ড বেগে প্রচুর পরিমাণে পানি ঢুকছে পাকিন্তানে। এ কারণে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নদী পাড়ের হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

টানা ও ভারী বৃষ্টিতে বাঁধের পানি উপচে পড়ায় ভারত পানি ছেড়ে দিয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) পাঞ্জাবের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। খবর তুর্কি গণমাধ্যম আনাদোলুর।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সর্বশেষ বন্যা সতর্কতায় জানিয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ও আশপাশের এলাকায় অস্বাভাবিক বৃষ্টিপাত হওয়ায় রবি, চেনাব এবং সুতলেজ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।

এখন পর্যন্ত প্রায় দেড় লাখ মানুষকে সরিয়ে নিয়ে পাঞ্জাব প্রদেশের কাসুর, ভাওয়ালনগর এবং বিহারী এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক কর্মকর্তা বার্তাসংস্থা আনাদোলুকে বলেছেন, বৃষ্টিতে বাঁধের পানি উপচে পড়ায় ভারত পানি ছেড়ে দিয়েছে।

সংস্থাটির মুখপাত্র বলেছেন, শুধু যে ভারত পানি ছেড়েছে এ কারণে নদীর পানি বাড়ছে এমন নয়। গত কয়েকদিন ধরে ওই অঞ্চলেও যে ভারী বৃষ্টিপাত হচ্ছে সেটির প্রভাবে নদী ফুলেফেঁপে উঠছে।

গত রোববার ভারত পাকিস্তানকে বন্যার আগাম সতর্কতা দেয়। দেশটি জানায়, বাঁধের পানি ছাড়ায় তাওয়াই নদীতে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে।

ভারতের হিমাচল প্রদেশ, কাশ্মীর, পাঞ্জাব এবং উত্তরাখণ্ডে গত কয়েকদিনে অস্বাভাাবিক বৃষ্টিপাত হয়েছে। এরপরই তারা বাঁধ ছেড়ে দেয়।

গত এপ্রিলে জম্মু-কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল করে। এরপরই এবারই প্রথমবার দেশটি নদীর ব্যাপারে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করেছে।

আমাদের সঙ্গে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
themesba-lates1749691102