বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ময়মনসিংহ বিসিকে নাইটগার্ড কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকান্ড, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহবান সচেতন সমাজের তারেক রহমানের সমাবেশে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের যোগদান ময়মনসিংহ -৮ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৪ প্রার্থী দেশে ফিরেই প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বললেন তারেক রহমান রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২৪ হাজার কোটি টাকা বাড়াল সরকার জুলাইয়ে চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ২০ জানুয়ারি তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানালেন সালাহউদ্দিন আহমদ শরিকদের আরও ৮ আসন ছেড়ে দিল বিএনপি স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড

স্বেচ্ছাসেবক দল পটিয়া উপজেলা ও পৌরসভার কর্মীসভা অনুষ্ঠিত

অনলাইন ডেক্স
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৭ সময়

সায়েম মাহমুদ, চট্টগ্রাম:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পটিয়া উপজেলা ও পৌরসভার উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ওবাইদুল হক রিকু। প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব খোরশেদ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ জাহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন—

মীর সাইফুল রহমান, সাবেক আহবায়ক পটিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দল

আবদুল কাদের, সাবেক সদস্য সচিব পটিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দল

বিএনপি নেতা আবদুল আলম মেম্বার, মোহাম্মদ ইসাক, মিজানুর রহমান, মীর জসিম, মোহাম্মদ নাজিম, ইদ্রিস মিয়া

যুবদল নেতা মামুনুর রশীদ, চবুর, জামান

জেলা সাইবার ফোর্স সভাপতি কামাল

স্বেচ্ছাসেবক দল নেতা আরমান সুমন, ফোরকান বাবু, ওমর ফারুক সানি, ওসমান আহমেদ শান্ত, সোহেল উদ্দিন রাশেদ, তোফায়েল আহমেদ, নুরুল রশিদ সুজন, তিলক বড়ুয়া, শাহাপরান, রুবেল, মোরশেদ আলম ইমন, শাহাদাৎ হোসেন, সৈয়দ নুর, আইয়ুব আলী হিরো, ইব্রাহিম, মোহাম্মদ শফিউল, আকরাম, মোহাম্মদ নয়ন, ইউসুফ, মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ জসিম, মহিউদ্দিন, জানে আলম, রিপন তালুকদার, মোরশেদ, মনজু, বেলাল, ওয়াসিম, খোরশেদ আলম, বাবুল, সাইফু, শাকিব, নয়ন, শাহেদ, সাদ্দাম, আবছার, হুমায়ূন কবির প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “যারা এখন পদ-পদবির জন্য ব্যস্ত হয়ে বেড়াচ্ছেন, তারা ৫ আগস্টের আগে কোথায় ছিলেন? বিএনপির রাজনীতি করতে কোনো পদ-পদবির প্রয়োজন নেই। আমরা সবাই আলহাজ্ব এনামুল হক এনামের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। তিনি দুঃসময়ে রাজপথে ছিলেন, আছেন এবং থাকবেন।”

তিনি আরও বলেন, দলের দুঃসময়ে যারা ত্যাগ স্বীকার করেছেন, আসন্ন স্বেচ্ছাসেবক দলের কমিটিতে তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, “একটি অদৃশ্য শক্তি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে এবং আগামী ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। তবে বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল—কোনো অপশক্তি এ দলকে দুর্বল করতে পারবে না।”

তিনি নেতাকর্মীদের সাংগঠনিকভাবে নির্বাচনমুখী প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।

আমাদের সঙ্গে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
themesba-lates1749691102