বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
ময়মনসিংহ বিসিকে নাইটগার্ড কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকান্ড, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহবান সচেতন সমাজের তারেক রহমানের সমাবেশে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের যোগদান ময়মনসিংহ -৮ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৪ প্রার্থী দেশে ফিরেই প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বললেন তারেক রহমান রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২৪ হাজার কোটি টাকা বাড়াল সরকার জুলাইয়ে চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ২০ জানুয়ারি তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানালেন সালাহউদ্দিন আহমদ শরিকদের আরও ৮ আসন ছেড়ে দিল বিএনপি স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড

ধোবাউড়ায় ১২৯ বোতল ভারতীয় মদ উদ্ধার: থানার পুলিশের সফল অভিযান

অনলাইন ডেক্স
  • প্রকাশিতঃ সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ সময়
ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার পুলিশের একটি বিশেষ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মদগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫,১৬,০০০ (পাঁচ লক্ষ ষোল হাজার) টাকা।
জানা যায়, ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় এবং সহকারী পুলিশ সুপার, হালুয়াঘাট সার্কেল মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় আজ ২২ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:০০ টায় ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আল-মামুন সরকার এর নেতৃত্বে পুলিশের একটি দল ধোবাউড়া উপজেলার পুড়াকান্দলিয়া ইউনিয়নের দুধনই বাজার এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে একটি পাকা রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি বেন গাড়িতে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের মোট ১২৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।এই অভিযানে অংশ নেন কোচ এসআই হাদিস উদ্দিন, এএসআই মনির উদ্দিন, কনস্টেবল মোতাহার হোসেন,কনস্টেবল মনির হোসেন
কনস্টেবল বিপুল।
এ বিষয়ে ধোবাউড়া থানা পুলিশ জানিয়েছে, জব্দকৃত মাদকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে পারলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ধোবাউড়া থানা পুলিশ মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে।

আমাদের সঙ্গে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
themesba-lates1749691102