সায়েম মাহমুদ,
চট্টগ্রামের পটিয়ায় পূর্ব পেরলা একতা সংঘের উদ্যোগে তৃতীয় বারের মতো অল-নাইট অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। ৫ ডিসেম্বর শুক্রবার রাত ৯টায় পটিয়া আমজুরহাটস্থ স্থানীয় মাঠে ফিতা কেটে ও আতশবাজি ফুটানোর পর জমকালোর আয়োজনের মধ্য দিয়ে এ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। খেলা দেখতে শত শত দর্শকের সমাগম ঘটে।
পূর্ব পেরলা ঐকতা সংঘের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে টুর্ণামেন্টের উদ্বোধন করেন পটিয়া নিউরন হাসপাতালের এমডি মো. শাহাদাত হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির যুগ্ম-সমন্বয়কারী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডা. মো. আরাফাত চৌধুরী, ডাঃ মো. রাকিবুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মো. সিরাজুল ইসলাম রাসেল, নুকুল হাকিম, হাফেজ ওমর ফারুক, আরিফুল ইসলাম, সিরাজুল ইসলাম সাগর, দক্ষিণ জেলা এনসিপি নেতা মীর মনছুর ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিন জেলার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র যুগ্ম-সমন্বয়ক মো. সাজ্জাদ হোসেন বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি তরুণদের শৃঙ্খলা, স্বাস্থ্য ও দলগত চেতনা গড়ে তোলে। এ ধরনের আয়োজন যুব সমাজকে মাদক ও নৈতিবাচক প্রভাব থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পটিয়ায় একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম প্রতিষ্ঠা করার জন্য বর্তমান সরকারের ক্রীড়া উপদেষ্টা নজরে আনা হয়েছে। আমরা চেষ্টা চালাচ্ছি। জুলাই বিপ্লবকে ধারন করে আমাদের এই সুন্দর দেশকে সমৃদ্ধশালী করে এগিয়ে নেয়ার আহবান জানা তিনি।
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দিতা করেন ফেলকন ফুটবল দল ও গাউছিয়া হারবাংগীরি স্পোটিং ক্লাব। খেলা গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারে ২-১ গোলে ফেলকনকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌছে যায় গাউছিয়া হারবাংগীরি স্পোটিং ক্লাব।