বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
আনোয়ার খান মর্ডান ইউনিভাসিটি ছাত্রদলের আহবায়ক কমিটিতে ময়মনসিংহের কৃতি সন্তান মিজানুর রহমান নাহিদ যুগ্ম আহবায়ক নির্বাচিত ময়মনসিংহ বিসিকে নাইটগার্ড কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকান্ড, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহবান সচেতন সমাজের তারেক রহমানের সমাবেশে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের যোগদান ময়মনসিংহ -৮ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৪ প্রার্থী দেশে ফিরেই প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বললেন তারেক রহমান রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২৪ হাজার কোটি টাকা বাড়াল সরকার জুলাইয়ে চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ২০ জানুয়ারি তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানালেন সালাহউদ্দিন আহমদ শরিকদের আরও ৮ আসন ছেড়ে দিল বিএনপি

অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহবান সচেতন সমাজের

অনলাইন ডেক্স
  • প্রকাশিতঃ বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৮২ সময়

ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মহল পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে রাজস্ব শাখায় অবৈধ তদবির করার চেষ্টা করে আসছিল একটি চক্র।

কিন্তু অতিরিক্ত জেলা প্রশাসক কোনো ধরনের অনৈতিক বা বেআইনি সুপারিশ না রাখায় সম্প্রতি তাকে লক্ষ্য করে মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বিষয়টি প্রশাসনের নজরে এলে অপপ্রচার থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

ময়মনসিংহের সচেতন মহলের অনেকে জানান, অতিরিক্ত জেলা প্রশাসক আজিম উদ্দিন একজন দক্ষ, সৎ ও নীতিবান কর্মকর্তা। অবৈধ তদবিরে সাড়া না দেওয়াই তার বিরুদ্ধে অপপ্রচারের মূল কারণ বলে তারা মনে করেন।

সংশ্লিষ্টরা বলছেন, সত্য গোপন করে বিভ্রান্তি ছড়ানোর এ অপচেষ্টা দ্রুত বন্ধ হওয়া প্রয়োজন

বিষয়টি নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক আজিম উদ্দিনের সাথে কথা বললে তিনি বলেন একটি মহল তাদের স্বার্থসিদ্বির জন্য আমার কাছে আসলে আমি আইন বহির্ভূত কোন কাজ করবনা বললে মহলটি আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি বিষয়টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আমাদের সঙ্গে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
themesba-lates1749691102