বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
ময়মনসিংহ বিসিকে নাইটগার্ড কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকান্ড, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহবান সচেতন সমাজের তারেক রহমানের সমাবেশে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের যোগদান ময়মনসিংহ -৮ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৪ প্রার্থী দেশে ফিরেই প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বললেন তারেক রহমান রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২৪ হাজার কোটি টাকা বাড়াল সরকার জুলাইয়ে চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ২০ জানুয়ারি তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানালেন সালাহউদ্দিন আহমদ শরিকদের আরও ৮ আসন ছেড়ে দিল বিএনপি স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড

চাঁদাবাজিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেক্স
  • প্রকাশিতঃ সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৭১ সময়
ফাইল ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চাঁদাবাজিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। চাঁদাবাজ যত শক্তিশালীই হোক কিংবা যে পরিচয়ই দেওয়া হোক, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন সামনে রেখে আগামী আগস্ট মাস থেকে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণের সময় কতদিন হতে পারে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশিক্ষণে এক ব্যাচ যাবে আর এক ব্যাচ আসবে। এভাবে আগামী নির্বাচনের পূর্ব পর্যন্ত প্রশিক্ষণ চলবে।

নির্বাচনের আগে পুলিশের এসপি বা ওসিদের কোনো রদবদল বা পরিবর্তন করা হবে কিনা? এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এসপি বা ওসিদের রদবদল বা পরিবর্তন এটি তো ধারাবাহিকভাবে সবসময় করা হচ্ছে। এটা তো সব সময় পোস্টিং দেওয়া হচ্ছে। এটি চলমান থাকবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আজকের সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয়েছে। মাদক যেভাবে আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে, এটাকে কীভাবে বন্ধ করা যায়, সেই ব্যাপারে আলোচনা হয়েছে। এজন্য আমরা কক্সবাজারে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির সদস্যরা গিয়েছিলাম। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর অ্যাচিভমেন্ট দেখার জন্য গিয়েছিলাম। সেখানে আমরা যাওয়ার পর কিছুটা সুফল পেয়েছি। মাদকের ধরার পরিমাণ অনেক বেড়েছে।

তিনি বলেন, মাদকের ক্যারিয়ার (মাদক বহনকারী) ধরা পড়ছে, কিন্তু মাদকের গডফাদার ধরা পড়ছে না। তবে মাদক নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। মাদককারবারিদের ধরার চেষ্টা চলছে।

আমাদের সঙ্গে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
themesba-lates1749691102