বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
আনোয়ার খান মর্ডান ইউনিভাসিটি ছাত্রদলের আহবায়ক কমিটিতে ময়মনসিংহের কৃতি সন্তান মিজানুর রহমান নাহিদ যুগ্ম আহবায়ক নির্বাচিত ময়মনসিংহ বিসিকে নাইটগার্ড কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকান্ড, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহবান সচেতন সমাজের তারেক রহমানের সমাবেশে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের যোগদান ময়মনসিংহ -৮ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৪ প্রার্থী দেশে ফিরেই প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বললেন তারেক রহমান রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২৪ হাজার কোটি টাকা বাড়াল সরকার জুলাইয়ে চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ২০ জানুয়ারি তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানালেন সালাহউদ্দিন আহমদ শরিকদের আরও ৮ আসন ছেড়ে দিল বিএনপি

প্রধান উপদেষ্টাকে সৌদি সরকারের আমন্ত্রণ

অনলাইন ডেক্স
  • প্রকাশিতঃ সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১১৪ সময়
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআইনাইন) শীর্ষক সেমিনারেরর নবম সংস্করণে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব। আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর তারিখে রিয়াদে এই সেমিনারটি অনুষ্ঠিত হবে।
ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ প্রধান উপদেষ্টার কাছে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র রোববার (২৭ জুলাই) হস্তান্তর করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সেমিনারটি গত ২০১৭ সাল থেকে শুরু হয়েছে। ২০১৭ সালের পর এই প্রথম বাংলাদেশ থেকে কোনো সরকার প্রধানকে বার্ষিক এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সৌদি আরবের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টা এই অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য সৌদি যুবরাজকে ধন্যবাদ জানান, যেখানে তিনি সক্রিয়ভাবে যোগদানের কথা বিবেচনা করবেন বলে জানান।
প্রধান উপদেষ্টা নির্দিষ্ট তারিখে বাংলাদেশ-সৌদি আরব কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করার জন্য সৌদি যুবরাজকে ধন্যবাদ জানান।

আমাদের সঙ্গে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
themesba-lates1749691102