বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ময়মনসিংহ বিসিকে নাইটগার্ড কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকান্ড, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহবান সচেতন সমাজের তারেক রহমানের সমাবেশে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের যোগদান ময়মনসিংহ -৮ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৪ প্রার্থী দেশে ফিরেই প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বললেন তারেক রহমান রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২৪ হাজার কোটি টাকা বাড়াল সরকার জুলাইয়ে চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ২০ জানুয়ারি তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানালেন সালাহউদ্দিন আহমদ শরিকদের আরও ৮ আসন ছেড়ে দিল বিএনপি স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড

`আমরা ভাসানীকে জাতির স্থপতি ও ফাউন্ডিং ফাদার মনে করি’

অনলাইন ডেক্স
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৬৭ সময়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে ৫৪ বছর ধরে শুধু একজনকে পূজা করা হয়েছে। ক্ষুধা, দারিদ্রমুক্ত ও শোষণহীনের যে লড়াই শুরু করেছিলেন মাওলানা ভাসানী তা আজও প্রাসঙ্গিক। তিনি ব্রিটিশ উপনিবেশিক অপশাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন, পিণ্ডির আধিপত্যবাদীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন দিল্লীর গোলামী করার জন্য নয়। তিনি ফারাক্কার পানির জন্য লড়াই করেছিলেন। ১৯৬৯ সালের গণঅভ্যুথানের নৈপথ্যের নায়ক ছিলেন মাওলানা ভাসানী। তিনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন দার্শনিক। তিনি দায়িত্বের কথা বলতেন, মানুষের কথা বলতেন। তিনি নতুন সমাজ, নতুন দেশ গড়ার কথা বলতেন। নতুন বাংলাদেশের কথা বলতেন। তাঁর নীতি ও আদর্শকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টি সে লক্ষ্যেই চলছে। আমরা ভাসানীকে জাতির স্থপতি এবং ফাউন্ডিং ফাদার মনে করি। শুধু একজনই নয়, আরও অনেকে রয়েছেন স্থপতি হিসেবে।’

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল নিরালা মোড়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘রংপুরের গঙ্গাচড়ায় সংখ্যালঘু ভাইদের বাড়ি ঘরে হামলা ও লুটপাট চালানো হয়েছে। আমরা এর নিন্দা জানাই। সেই সঙ্গে যারা আমাদের মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে যারা লুটপাট করেছে, তারা সাম্প্রদায়িকতা সৃষ্টি করে দেশে নৈরাজ্য তৈরি করতে চাই। এই অবস্থা তৈরি করেছিল আওয়ামী লীগ। আমরা দেখেছি, ফ্যাসিস্ট আওয়ামী লীগ কিভাবে হিন্দুদের বাড়িঘর লুটপাট, ভাঙচুর ও জমি দখল করেছিল। রংপুরে যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিচার করতে হবে। আমরা ধর্মীয় সম্প্রতি বজায় রাখতে চাই।’

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘টাঙ্গাইলে জুলাই যোদ্ধা মারুফ শহীদ হয়েছে। তবে সেই আসামিদের পুলিশ গ্রেপ্তার করতে গড়িমসি করছে। প্রশাসনের কোনো তৎপরতা আমরা দেখছি না। প্রশাসন, কোনো দল, কোনো গোষ্ঠী মামলার অগ্রগতিকে থামিয়ে দিয়ে বাণিজ্য করছে। যারা মামলা বাণিজ্য করছে আমরা তাদের চিনে রাখছি। কোন মিডিয়া কার হয়ে কাজ করছে, কোন প্রশাসনের ব্যক্তি কোন দলের হয়ে কাজ করছে, আমরা প্রত্যেকটা বিষয় পর্যবেক্ষণ করছি। এই দেশে আমরা কোনো চাঁদাবাজ দেখেতে চাই না।’

নাসীরুউদ্দিন পাটওয়ারীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- আজাদ খান ভাসানী, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাইফুল্লাহ হায়দার, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) অলিক মৃ, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য মেজর সালাউদ্দিন (অব.), কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাইফুল ইসলাম, টাঙ্গাইলের প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন- দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, সিনিয়র সদস্যসচিব সারোয়ার নিভা, ডা. তাজনুভা জাবিন, যুগ্ম সমন্বয়কারী কামরুজ্জামান শাওন, যুগ্ম সমন্বয়কারী রবিউল ইসলাম রবি, জেলা কমিটির সদস্য আনোয়ার জাহান, ইসরাত জাহান রুমি, জাহিদ আহমেদ খান, লাভলী সুলতানা প্রমুখ।

আমাদের সঙ্গে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
themesba-lates1749691102