মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ
আনোয়ার খান মর্ডান ইউনিভাসিটি ছাত্রদলের আহবায়ক কমিটিতে ময়মনসিংহের কৃতি সন্তান মিজানুর রহমান নাহিদ যুগ্ম আহবায়ক নির্বাচিত ময়মনসিংহ বিসিকে নাইটগার্ড কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকান্ড, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহবান সচেতন সমাজের তারেক রহমানের সমাবেশে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের যোগদান ময়মনসিংহ -৮ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৪ প্রার্থী দেশে ফিরেই প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বললেন তারেক রহমান রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২৪ হাজার কোটি টাকা বাড়াল সরকার জুলাইয়ে চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ২০ জানুয়ারি তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানালেন সালাহউদ্দিন আহমদ শরিকদের আরও ৮ আসন ছেড়ে দিল বিএনপি

আর কোনো স্বপ্ন যেন অকালে ঝরে না যায় : রিজভী

অনলাইন ডেক্স
  • প্রকাশিতঃ বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৯৯ সময়

আর কোনো স্বপ্ন যেন অকালে ঝরে না যায় সেই ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে শিশু হারানো পরিবারের পাশে দাঁড়ানো এবং ঝলসে যাওয়ারা যতদিন বেঁচে থাকবে ততদিন রাষ্ট্রকে তাদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন এই বিএনপি নেতা।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের জন্য যুবদলের রক্তদান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মানুষের চোখ নয়, মানুষের হৃদয়কে কাঁদাচ্ছে গতকালকের ঘটনা। জানি না এর জন্য কারা দায়ী, সেটা সরকার খুঁজে বের করবে। ঘনবসতিপূর্ণ এলাকায় বিমানের প্রশিক্ষণ কেন হচ্ছে, বিমানের ত্রুটি-বিচ্যুতি ছিল কি না, কতদিন আগের বিমান, সেটাকে কেন অনুমতি দেওয়া হলো, সেই প্রশ্ন মানুষের মনে। সুতরাং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে, একটি উচ্চপর্যায়ের তদন্ত টিম করে আসল সত্য খুঁজে বের করা। দুর্ঘটনা বলে-কয়ে আসে না এটা সত্য, কিন্তু কোনো পরিকল্পিত ঘটনাকে যেন দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া না হয়।’

সবাইকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সবাই যদি যত্নবান হতো, দায়িত্ববান হতো, দায়িত্বে অবহেলা না করতো তাহলে কিন্তু অনেক দুর্ঘটনা রোধ করা যায়। এটা অত্যন্ত সত্য কথা। এটা সরকারের খতিয়ে দেখা দরকার। আর কত এভাবে মাসুম বাচ্চারা, আলোকপিয়াসী শিশুরা অকালে ঝরে যাবে? এখন এই শিশুদের বাবা-মায়েরা কেমন আছে জানি না, আগুনে পুড়ে, ঝলসে যারা কাতরাচ্ছে- এই সমাজ ও রাষ্ট্র কতটুকু তাদের পাশে দাঁড়াবে এই প্রশ্ন সবার।’

আমাদের সঙ্গে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
themesba-lates1749691102