বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
আনোয়ার খান মর্ডান ইউনিভাসিটি ছাত্রদলের আহবায়ক কমিটিতে ময়মনসিংহের কৃতি সন্তান মিজানুর রহমান নাহিদ যুগ্ম আহবায়ক নির্বাচিত ময়মনসিংহ বিসিকে নাইটগার্ড কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকান্ড, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহবান সচেতন সমাজের তারেক রহমানের সমাবেশে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের যোগদান ময়মনসিংহ -৮ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৪ প্রার্থী দেশে ফিরেই প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বললেন তারেক রহমান রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২৪ হাজার কোটি টাকা বাড়াল সরকার জুলাইয়ে চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ২০ জানুয়ারি তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানালেন সালাহউদ্দিন আহমদ শরিকদের আরও ৮ আসন ছেড়ে দিল বিএনপি

কলকাতায়ও ভূমিকম্প অনুভূত

অনলাইন ডেক্স
  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১১৯ সময়

বাংলাদেশের ঘোড়াশাল এলাকার কাছে শুক্রবার (২১ নভেম্বর) ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল নরসিংদী থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে।

এই ভূমিকম্পের প্রভাবে কলকাতা ও আশপাশের এলাকায় হালকা কম্পন অনুভূত হয়। অনেক বাসিন্দা জানিয়েছেন, ভূমিকম্পের সময় ঘরের পাখা ও দেয়ালে ঝোলানো সামগ্রী সামান্য দুলতে দেখা গেছে।

তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জাগো নিউজকে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। এটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে। এটি মাঝারি ধরনের।

তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা সবশেষ আপডেটে বলছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। প্রথমে সংস্থাটি জানিয়েছিল ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ২।

সূত্র: এনডিটিভি

আমাদের সঙ্গে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
themesba-lates1749691102