রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সর্বশেষ
ময়মনসিংহ বিসিকে নাইটগার্ড কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকান্ড, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহবান সচেতন সমাজের তারেক রহমানের সমাবেশে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের যোগদান ময়মনসিংহ -৮ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৪ প্রার্থী দেশে ফিরেই প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বললেন তারেক রহমান রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২৪ হাজার কোটি টাকা বাড়াল সরকার জুলাইয়ে চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ২০ জানুয়ারি তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানালেন সালাহউদ্দিন আহমদ শরিকদের আরও ৮ আসন ছেড়ে দিল বিএনপি স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড

চট্টগ্রামের আমির ভান্ডার দরবার শরীফে অর্ধ লক্ষাধিক নবী প্রেমিকের জশনে জুলুস উদযাপন

সায়েম মাহমুদ, চট্টগ্রাম
  • প্রকাশিতঃ রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৯ সময়

চট্টগ্রামের পটিয়ায় ১২ রবিউল আউয়াল পটিয়া আমির ভান্ডার দরবার শরীফের উদ্যোগে আমির ভান্ডার কমপ্লেক্স ও আমির ভান্ডার সংসদের ব্যবস্থাপনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর পৃথিবীতে শুভাগমনের ১৫০০ বছর র্পূতি উপলক্ষে শনিবার সকাল ১০ টায় এক বিশাল জশনে জুলুস
বের হয় ।

রং বেরং এর ব্যানার ফেস্টুন, প্লে কার্ড ও কলেমা শোভিত পতাকা নিয়ে সালাতো সালাম সহকারে জুলুসটি পটিয়া শহর প্রদক্ষিণকালে হজরত শাহচান্দ আউলিয়া (রহঃ) মাজার জেয়ারত শেষে
পুনরায় আমির ভান্ডার দরবার শরীফের শাহী ময়দানে এসে মিলাদুন্নবী সাঃ এ সমবেত হয় ।

উক্ত জুলুসে সর্বস্তরের প্রায় ৫০ হাজার নবী প্রেমিকের সমাগম ঘটে। পরে আমির ভান্ডার শাহী ময়দানে জুলুস উদযাপন পরিষদের আহবায়ক শাহসূফি সৈয়দ মেহেরাজুল আলম শাহ আমিরী (মদ্দাজিল্লুহুল আলী),র সভাপতিত্বে আয়োজিত মাহফিলে বক্তব্য আমির ভান্ডার কমপ্লেক্সের সভাপতি শাহসূফি সৈয়দ ফরিদুল আবছার শাহ আমিরী, উপস্থিত ছিলেন চট্রগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব এনামুল হক এনাম,সাবেক পৌর মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম, ইসলামী ফ্রন্ট দক্ষিণ জেলা সাধারণসম্পাদক আলী হোসাইন আমির ভান্ডার সংসদের সভাপতি শাহসূফি সৈয়দ তৌহিদ শাহ আমিরী,শাহসূফি ফখরুদ্দিন শাহ আমিরী,শাহসূফি আমির উদ্দিন শাহ আমিরী, আমির ভান্ডার কমপ্লেক্সের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল কবির, মুক্তিযোদ্বা আমির হোসেন, সংসদের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আমিরী আশরাফুজ্জমান আমিরী শাহজাদা একরামুল হক আমিরী । জুলুসের শুরুতে মোনাজাত পরিচালনা করেন শাহসূফি সৈয়দ শামুন রশিদ শাহ আমিরী।

আমাদের সঙ্গে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
themesba-lates1749691102