বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
আনোয়ার খান মর্ডান ইউনিভাসিটি ছাত্রদলের আহবায়ক কমিটিতে ময়মনসিংহের কৃতি সন্তান মিজানুর রহমান নাহিদ যুগ্ম আহবায়ক নির্বাচিত ময়মনসিংহ বিসিকে নাইটগার্ড কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকান্ড, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহবান সচেতন সমাজের তারেক রহমানের সমাবেশে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের যোগদান ময়মনসিংহ -৮ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৪ প্রার্থী দেশে ফিরেই প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বললেন তারেক রহমান রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২৪ হাজার কোটি টাকা বাড়াল সরকার জুলাইয়ে চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ২০ জানুয়ারি তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানালেন সালাহউদ্দিন আহমদ শরিকদের আরও ৮ আসন ছেড়ে দিল বিএনপি

ঢাকায় ভূমিকম্প, আফটার শক আতঙ্কে এখনো বাইরে অনেকে

অনলাইন ডেক্স
  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৩৫১ সময়

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এতে আতঙ্কে অনেকেই ভবন থেকে বের হয়ে আসেন। আফটার শক আতঙ্কে এখনো অনেকে রাস্তায় অবস্থান করছেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।

ভূমিকম্প সংঘটিত হওয়ার পর থেকে চারদিকে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভূমিকম্পে ঢাকার বিভিন্ন জায়গায় ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের পর থেকে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে ভুক্তভোগী নাগরিকরা ফোন করছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকায় এখন পর্যন্ত তিন থেকে চারটি ভবন হেলে পড়ার সংবাদ তারা পেয়েছেন।

আমাদের সঙ্গে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
themesba-lates1749691102