রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সর্বশেষ
ময়মনসিংহ বিসিকে নাইটগার্ড কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকান্ড, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহবান সচেতন সমাজের তারেক রহমানের সমাবেশে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের যোগদান ময়মনসিংহ -৮ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৪ প্রার্থী দেশে ফিরেই প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বললেন তারেক রহমান রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২৪ হাজার কোটি টাকা বাড়াল সরকার জুলাইয়ে চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ২০ জানুয়ারি তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানালেন সালাহউদ্দিন আহমদ শরিকদের আরও ৮ আসন ছেড়ে দিল বিএনপি স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড

ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

অনলাইন ডেক্স
  • প্রকাশিতঃ রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২৮৪ সময়

শ্রমিক গ্রেফতার ও বাস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আগে থেকে টিকিট কেটে রাখা অনেকে বিকল্প যাতায়াতের ব্যবস্থা খুঁজে ফিরছেন। ভোরে বাসস্ট্যান্ডে এসে বাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক যাত্রী।

রবিবার (১২ অক্টোবর) ভোর ৬টা থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী শেরপুর, জামালপুর, নেত্রকোণা ও কিশোরগঞ্জসহ পাঁচ জেলার বাস চলাচল বন্ধ রয়েছে।

পুলিশ জানায়, গত শুক্রবার রাতে হালুয়াঘাটের মুক্তিযোদ্ধা আবু রায়হান বাসে উঠতে গেলে পরিবহন শ্রমিক অরুণ ঝন্টুর সঙ্গে ধাক্কাধাক্কি হয়। রায়হান নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে বারবার দুঃখ প্রকাশ করলেও শ্রমিক অরুণ ঝন্টু অশালীন আচরণ ও কটূক্তি করেন এবং তাকে বাস থেকে নামিয়ে দেন।

এ ঘটনার পর রাত ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকার ঢাকা বাসস্ট্যান্ডে ইউনাইটেড সার্ভিসের কাউন্টারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ অরুণ ঝন্টুকে আটক করে।

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম জানান, বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত জেলা মালিক সমিতির। যতক্ষণ পর্যন্ত আটক শ্রমিককে মুক্তি ও বাস চলাচলে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হবে, ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি চলবে।

আমাদের সঙ্গে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
themesba-lates1749691102