রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সর্বশেষ
ময়মনসিংহ বিসিকে নাইটগার্ড কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকান্ড, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহবান সচেতন সমাজের তারেক রহমানের সমাবেশে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের যোগদান ময়মনসিংহ -৮ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৪ প্রার্থী দেশে ফিরেই প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বললেন তারেক রহমান রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২৪ হাজার কোটি টাকা বাড়াল সরকার জুলাইয়ে চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ২০ জানুয়ারি তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানালেন সালাহউদ্দিন আহমদ শরিকদের আরও ৮ আসন ছেড়ে দিল বিএনপি স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড

পটিয়ার কৃতিসন্তান সাজ্জাদ জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী নির্বাচিত

অনলাইন ডেক্স
  • প্রকাশিতঃ রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৩৯৬ সময়

সায়েম মাহমুদ,
চট্টগ্রাম দক্ষিণ জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন প্রাণ সঞ্চার হয়েছে তরুণ নেতৃত্বের মাধ্যমে। জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারির নেতৃত্বদানকারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রাক্তন সংগঠক মোঃ সাজ্জাদ হোসাইন এবার দায়িত্ব পেলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে।

শনিবার (১ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় দপ্তর থেকে অনুমোদিত নতুন কমিটিতে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এই নিয়োগের খবর পেয়ে পটিয়া ও চট্টগ্রামজুড়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

দীর্ঘদিন ধরে মাঠে-সংগঠনে সক্রিয় এই তরুণ নেতা জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হয়ে নেতৃত্ব দেন এবং শহরের বিভিন্ন স্থানে সরব ভূমিকা রাখেন। তাঁর নেতৃত্বে তরুণ প্রজন্ম তখন অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছিল।

নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় মোঃ সাজ্জাদ হোসাইন বলেন,

> “জাতীয় নাগরিক পার্টি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে জনগণের কথা বলা যায় নির্ভয়ে, নির্লোভে। আমি চাই নাগরিক অধিকার, সামাজিক ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ গঠনের রাজনীতিকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে।”

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, তরুণদের নেতৃত্বে সংগঠনকে আরও শক্তিশালী ও প্রগতিশীল ধারায় এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয়েছে। তারা বিশ্বাস করেন, মোঃ সাজ্জাদ হোসাইনের মতো কর্মমুখী ও চিন্তাশীল তরুণ নেতৃত্ব দলের রাজনীতিতে নতুন উদ্যম আনবে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গণআন্দোলন থেকে উঠে আসা তরুণ নেতৃত্বের রাজনীতিতে সক্রিয় সম্পৃক্ততা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

পটিয়ার সন্তান হিসেবে মোঃ সাজ্জাদ হোসাইনের এই দায়িত্ব গ্রহণ স্থানীয় ও জাতীয় রাজনীতিতে তরুণদের অংশগ্রহণকে আরও জোরদার করবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট মহল

আমাদের সঙ্গে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
themesba-lates1749691102