বুধবার, ২৭ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
আনোয়ার খান মর্ডান ইউনিভাসিটি ছাত্রদলের আহবায়ক কমিটিতে ময়মনসিংহের কৃতি সন্তান মিজানুর রহমান নাহিদ যুগ্ম আহবায়ক নির্বাচিত ময়মনসিংহ বিসিকে নাইটগার্ড কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকান্ড, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহবান সচেতন সমাজের তারেক রহমানের সমাবেশে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের যোগদান ময়মনসিংহ -৮ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৪ প্রার্থী দেশে ফিরেই প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বললেন তারেক রহমান রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২৪ হাজার কোটি টাকা বাড়াল সরকার জুলাইয়ে চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ২০ জানুয়ারি তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানালেন সালাহউদ্দিন আহমদ শরিকদের আরও ৮ আসন ছেড়ে দিল বিএনপি

পিটার হাসের সঙ্গে ‘গোপন’ বৈঠকের খবর, অস্বীকার এনসিপি নেতাদের

অনলাইন ডেক্স
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২০১ সময়

কক্সবাজারের একটি হোটেলে বাংলাদেশে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় কয়েকজন নেতা বৈঠক করেছেন বলে খবর ছড়িয়ে পড়েছে। তবে এ খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন দলের মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী।

আজ মঙ্গলবার সকালে কক্সবাজারে যান এনসিপির পাঁচ নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটোয়ারী এবং ডা. তাসনিম জারা ও তাঁর স্বামী এনসিপি নেতা খালেদ সাইফুল্লাহ। কক্সবাজারের সি পার্ল হোটেলে ওঠেন তাঁরা।

একই হোটেলে অবস্থান করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বেলা আনুমানিক ১১-১২টার দিকে তাঁরা বৈঠক করেছেন বলে খবর ছড়িয়ে পড়েছে।

তবে এ খবর ‘গুজব’ বলে দাবি করেছেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী। কক্সবাজারে তিনি স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘পিটার হাসের সঙ্গে আমাদের কোনো মিটিং হয়নি। পুরোটাই গুজব ও প্রোপাগান্ডা। আমরা ঘুরতে এসেছি। হোটেলে চেক-ইন করে এমন নিউজ দেখলাম। এটা গুজব।’

এদিকে দলের একাধিক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, পাঁচ নেতার কক্সবাজার ঘুরতে যাওয়ার বিষয়ে তাঁরা অবগত। তবে পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি তাঁদের জানা নেই।

দলের এক শীর্ষস্থানীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘তাঁরা একসঙ্গে প্রায়ই বিভিন্ন জায়গায় ঘুরতে যান। কিন্তু বৈঠকের বিষয়ে কিছু জানি না।’

এনসিপির এই পাঁচ নেতার বিকেলে ঢাকায় ফেরার কথা রয়েছে।

আমাদের সঙ্গে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
themesba-lates1749691102