বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
আনোয়ার খান মর্ডান ইউনিভাসিটি ছাত্রদলের আহবায়ক কমিটিতে ময়মনসিংহের কৃতি সন্তান মিজানুর রহমান নাহিদ যুগ্ম আহবায়ক নির্বাচিত ময়মনসিংহ বিসিকে নাইটগার্ড কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকান্ড, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহবান সচেতন সমাজের তারেক রহমানের সমাবেশে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের যোগদান ময়মনসিংহ -৮ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৪ প্রার্থী দেশে ফিরেই প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বললেন তারেক রহমান রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২৪ হাজার কোটি টাকা বাড়াল সরকার জুলাইয়ে চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ২০ জানুয়ারি তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানালেন সালাহউদ্দিন আহমদ শরিকদের আরও ৮ আসন ছেড়ে দিল বিএনপি

যুক্তরাষ্ট্রকে টক্কর দিতে চীন নিয়ে এসেছে ফাইটার জে-৩৫

অনলাইন ডেক্স
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৫৮ সময়

দীর্ঘদিন ধরে বিশ্বের একমাত্র নৌবাহিনী হিসেবে যুক্তরাষ্ট্রই বিমানবাহী রণতরীতে স্টেলথ যুদ্ধবিমান (F-35C Lightning II) মোতায়েন করে আসছিল। তবে এবার চীন নিজস্ব জে-৩৫ (Shenyang J-35) স্টেলথ ফাইটারকে অপারেশনাল করে সেই একচেটিয়া আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে।

চীনের পিপল’স লিবারেশন আর্মি নেভি ইতোমধ্যে প্রথম দুটি জে-৩৫ যুদ্ধবিমান গ্রহণ করেছে। এ ক্যারিয়ার-ভিত্তিক স্টেলথ ফাইটার মোতায়েনের মাধ্যমে চীন প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নৌ স্টেলথ ক্ষমতার একচ্ছত্র নিয়ন্ত্রণকে প্রশ্নবিদ্ধ করেছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলোতে ১১০টিরও বেশি F-35C স্টেলথ জেট মোতায়েন রয়েছে। এর বিপরীতে, চীন এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, গত কয়েক বছরে চীনের প্রতিরক্ষা শিপইয়ার্ডগুলোর উৎপাদন ক্ষমতা ও গতি দেখে বোঝা যাচ্ছে, খুব শিগগিরই চীন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী শক্তি হয়ে উঠতে পারে।

চীনের তৃতীয় বিমানবাহী রণতরী ‘ফুজিয়ান’ বর্তমানে সমুদ্রপরীক্ষা পর্যায়ে রয়েছে। এটি আগের দুটি রণতরীর তুলনায় প্রযুক্তিগতভাবে আরও উন্নত এবং স্টিলথ জেট পরিচালনার জন্য প্রস্তুত। এর বাইরে, চীন এখন টাইপ-০০৪ নামে একটি পারমাণবিক শক্তিচালিত রণতরী নির্মাণ করছে, যা যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডার্ডের কাছাকাছি পৌঁছাতে পারে।

বিশ্লেষকরা মনে করছেন, চীনের সামরিক পরিকল্পনা দীর্ঘমেয়াদী এবং লক্ষ্যভিত্তিক। বিমানবাহী রণতরী ও স্টেলথ ফাইটার উৎপাদনের গতি দেখে মনে হচ্ছে, আগামী এক দশকের মধ্যেই চীন যুক্তরাষ্ট্রের সামুদ্রিক প্রাধান্যের প্রকৃত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট

আমাদের সঙ্গে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
themesba-lates1749691102