বুধবার, ২৭ মে ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
আনোয়ার খান মর্ডান ইউনিভাসিটি ছাত্রদলের আহবায়ক কমিটিতে ময়মনসিংহের কৃতি সন্তান মিজানুর রহমান নাহিদ যুগ্ম আহবায়ক নির্বাচিত ময়মনসিংহ বিসিকে নাইটগার্ড কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকান্ড, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহবান সচেতন সমাজের তারেক রহমানের সমাবেশে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের যোগদান ময়মনসিংহ -৮ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৪ প্রার্থী দেশে ফিরেই প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বললেন তারেক রহমান রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২৪ হাজার কোটি টাকা বাড়াল সরকার জুলাইয়ে চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ২০ জানুয়ারি তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানালেন সালাহউদ্দিন আহমদ শরিকদের আরও ৮ আসন ছেড়ে দিল বিএনপি

‘র’-এর এজেন্ডা বাস্তবায়নের জন্য কাউকে উপদেষ্টা বানানো হয়নি

অনলাইন ডেক্স
  • প্রকাশিতঃ বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৪৮ সময়

আইন ও বিচার ব্যবস্থার সংস্কার, আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি এবং জুলাই গণহত্যার আসামিদের গোপনে জামিনে মুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে গণঅভ্যুত্থানের ঐক্যবদ্ধ জোট জুলাই ঐক্য।

বুধবার দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হওয়া মিছিলটি শিক্ষাভবন ঘুরে সুপ্রিম কোর্টের মাজার গেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সুস্পষ্ট ভিডিও প্রমাণ থাকা সত্ত্বেও জুলাই গণহত্যার আসামিদের গোপনে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তারা অভিযোগ করেন, আইন উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে এ জামিন প্রদান করে অভিযুক্তদের দেশ ছেড়ে পালিয়ে যেতে সহযোগিতা করা হয়েছে।

জুলাই ঐক্যের নেতারা বলেন, আইন উপদেষ্টাকে ‘র’-এর এজেন্ডা বাস্তবায়ন বা ব্যক্তিগত ভোগবিলাসের জন্য বসানো হয়নি। শহীদদের রক্ত ও আহতদের আত্মত্যাগে তাকে উপদেষ্টা করা হয়নি। বাংলার মানুষ এমন উপদেষ্টাকে মসনদে দেখতে চায় না।

তারা আরও অভিযোগ করেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী আসামিদের গ্রেফতার না করে উল্টো তাদের সেফ এক্সিট দিয়ে পালাতে সহযোগিতা করছেন। এ সময় বক্তারা দাবি জানান—গণহত্যার সহযোগী দুই ব্যক্তিকে উপদেষ্টা পরিষদ থেকে অবিলম্বে অপসারণ করতে হবে।

নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি শহীদ গণহত্যাকারীদের জামিন দেওয়া হয় এবং আহত যোদ্ধাদের যথাযথ মর্যাদা নিশ্চিত না করা হয়, তবে তারা রাজপথে নামতে বাধ্য হবেন।

বক্তারা অভিযোগ করেন, আন্দোলন শুরু হওয়ার প্রায় এক বছর হলেও দৃশ্যমান কোনো বিচার হয়নি। উপদেষ্টা পরিষদের সদস্যরা নিজেদের আখের গোছাতেই ব্যস্ত। আহত যোদ্ধাদের হয়রানি করা হচ্ছে এবং শহীদ পরিবারের মামলাগুলো জামিনে ফেলে দেওয়া হচ্ছে বলে তারা ক্ষোভ প্রকাশ করেন।

বিএনপির এক নেতাকে উদ্দেশ করে তারা আরও বলেন, জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ বা বানচালের চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। জামায়াত, এনসিপি ও অন্যান্য সংগঠন শহীদদের রক্তের ওপরে দাঁড়িয়ে আছে, তাদের অবমাননা সহ্য করা হবে না বলেও সতর্ক করেন তারা।

বিক্ষোভে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত কর্নেল ফেরদৌস, বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান (বীর প্রতীক), অবসরপ্রাপ্ত মেজর হায়দার, জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফরাজী, জুলাই রেভলুশনারি অ্যালায়েন্সের আহ্বায়ক সালেহ, জাগ্রত জুলাইয়ের সভাপতি বোরহান মাহমুদসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

আমাদের সঙ্গে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
themesba-lates1749691102