নেত্রকোনার মদন উপজেলা বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি, (রেজি নং এস ১২০৬৮) মদন উপজেলা ১০১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে।বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শামসুদ্দীন,ও সাধারন সম্পাদক ছাবেরা বেগম এর যৌথ স্বাক্ষরে ২৯ সেপ্টেম্বর ২০২৫ এ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।
এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাহমুদুর রহমান মির্জা পাভেল, ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হাসানুল মান্না নিউটন, সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিউল্লাহ সহ-সভাপতি সালমা সুলতানা, ওবায়দুল হাসান,সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, মেহেরুন্নেসা খানম, নির্বাহী সভাপতি মোঃ রুহুল আমিন, সিনিয়র সাধারণ সম্পাদক মোঃ শফিউল্লাহ লালন, নির্বাহী সম্পাদক তামান্না জাহান । কমিটিতে সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক দেওয়ান নাসরিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবুল, মোঃ সোহাগ হোসেন ,মোহাম্মদ নজরুল ইসলাম, এনামুল হক ভূঁইয়া,সহ সাধারণ সম্পাদক, সোহেল মিয়া, নুসরাত জাহান। সহসাংগঠনিক সম্পাদক আজিমুল হক আজিম, অর্থ সম্পাদক , মোঃ রুহুল আমিন ঠাকুর, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস, প্রচার সম্পাদক উলি আবেদীন, বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক মোশারফ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক সাজেদুল করিম দিনু,আইন বিষয়ক সম্পাদক মহিবুর রহমান খান প্রমুখ।
মোট ১০১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে আরও অনেক শিক্ষককে সদস্য পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। সভায় উপস্থিত শিক্ষকরা আশা প্রকাশ করেন, নতুন এই কমিটি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে, শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে সংগঠনের সার্বিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।