মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো: জাফরুল্ল্যাহ কাজল যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করে জনশক্তিতে রূপান্তরিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে এবং যুবকদের শারীরিক ও মানসিক শক্তিকে দেশের জন্য কাজে লাগিয়ে জনশক্তিতে রূপান্তরিত করতে পারে।
তিনি বলেন, যুবকদের সুস্থ ও কর্মঠ করে তোলার জন্য খেলাধুলা কোন বিকল্প নেই। তাই যুব সমাজকে মাদক ছেড়ে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। খেলাধুলা যুবকদের মধ্যে আনন্দ, উদ্দীপনা এবং সুস্থ জীবনধারা ফিরিয়ে আনতে সাহায্য করে।
তিনি আরও বলেন, যুবকদের খেলাধুলায় যুক্ত করার মাধ্যমে একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গড়া সম্ভব।গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ফুলবাড়িয়ায় সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এ প্রতিপাদকে সামনে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ এর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া কর্মকর্তা আল-আমিন। ফুলবাড়িয়া উপজেলা ক্রীড়া সংস্থার। সহযোগিতায় প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: লুৎফর রহমান পৌর যুবদল নেতা মোঃ জুয়েল প্রমূখ।