বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
আনোয়ার খান মর্ডান ইউনিভাসিটি ছাত্রদলের আহবায়ক কমিটিতে ময়মনসিংহের কৃতি সন্তান মিজানুর রহমান নাহিদ যুগ্ম আহবায়ক নির্বাচিত ময়মনসিংহ বিসিকে নাইটগার্ড কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকান্ড, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহবান সচেতন সমাজের তারেক রহমানের সমাবেশে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের যোগদান ময়মনসিংহ -৮ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৪ প্রার্থী দেশে ফিরেই প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বললেন তারেক রহমান রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২৪ হাজার কোটি টাকা বাড়াল সরকার জুলাইয়ে চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ২০ জানুয়ারি তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানালেন সালাহউদ্দিন আহমদ শরিকদের আরও ৮ আসন ছেড়ে দিল বিএনপি

বিচার দাবি ও অবৈধ লকডাউনের বিরুদ্ধে  বিএনপির বিক্ষোভ 

অনলাইন ডেক্স
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৫৫ সময়
আব্দুল্লাহ আল নোমান,ঈশ্বরগঞ্জ
জুলাই গনঅভ্যুত্থানে  ছাত্র আন্দোলনে সংঘটিত গনহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ভারতে পালিয়ে যাওয়া  শেখ হাসিনার বিচার দাবি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের অনলাইন ঘোষিত ফ্যাসিবাদী শক্তির অবৈধ লকডাউনের  নামে নাশকতা, অপতৎপরতার বিরুদ্ধে উপজেলা বিএনপি ও তার অঙ্গসহযোগী  সংগঠন উদ্যোগে  ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৫ টার
ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে এ   মিছিলটি বের হয়।
পরে মিছিল টি  ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক সহ  ঈশ্বরগঞ্জ পৌর এলাকার  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে  মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল   শেষ হয়।
উক্ত বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে   উপস্থিত ছিলেন-ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহব্বায়ক শাহজাহান জয়পুরী,
ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব
মো. নয়ন মিয়া,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শাহীন ফরিদ,ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ফয়সাল, ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজুল আলম রাজু,
ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোজাম্মেল হক,ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক
আবু সাইদ,ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শরীফসহ উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়নের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
মিছিল পরবর্তী  সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত  নেতৃবৃন্দগন তারা তাদের   বক্তিতায়  বলেন,  দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা, যে কোন ধরনের নাশকতা ঠেকাতে এবং সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। গণহত্যার দায়ে শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তি ও ফাঁসি দিতে হবে। কোথাও কোনো প্রকার বিশৃঙ্খলা দেখা দিলে ব্যবস্থা নেওয়ার জন্য নেতাকর্মীরা মাঠে থাকবে।

আমাদের সঙ্গে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
themesba-lates1749691102