মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
ময়মনসিংহ বিসিকে নাইটগার্ড কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকান্ড, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহবান সচেতন সমাজের তারেক রহমানের সমাবেশে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের যোগদান ময়মনসিংহ -৮ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৪ প্রার্থী দেশে ফিরেই প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বললেন তারেক রহমান রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২৪ হাজার কোটি টাকা বাড়াল সরকার জুলাইয়ে চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ২০ জানুয়ারি তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানালেন সালাহউদ্দিন আহমদ শরিকদের আরও ৮ আসন ছেড়ে দিল বিএনপি স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড

আব্দুর রউফ তালুকদার : পল্টিবাজি রাজনীতির কারিগর

অনলাইন ডেক্স
  • প্রকাশিতঃ শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৪ সময়

বকশীগঞ্জের রাজনীতিতে দল পাল্টানো নেতাদের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুর রউফ তালুকদার এক আলোচিত নাম।

বাম রাজনীতি থেকে জাতীয়পার্টি, বিএনপি হয়েও আওয়ামীলীগের জল খাওয়া ইত্যাদি কারণে বকশীগঞ্জের রাজনীতিতে তালুকদার সাহেব সবসময় সমালোচনার শীর্ষে থাকেন।

বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ পাওয়ার জন্য হাজারো চেষ্টা তদবির করে তিনি ব্যর্থ হয়েছেন।
দলের দুর্দিনে আওয়ামীদের সাথে সখ্যতা রেখে নিজের স্বার্থ হাসিলটাই ছিল তার প্রধান আদর্শ।

আওয়ামী আমলে পাতানো নির্বাচনে প্রকাশ্যে নৌকা প্রার্থীর পক্ষে ভোট চেয়ে এবং প্রভাব খাটিয়ে কেন্দ্র দখল করে বাট্টাজোর ইউনিয়নে তার ভাই গ্রেফতার হওয়া আওয়ামী নেতা জুয়েল তালুকদারকে পাস করিয়েছিলেন।

জানা যায়, ঘুষ এবং টেন্ডার বাণিজ্য ছিল তার আয়ের প্রধান মাধ্যম। জমিজমা ক্রয়- বিক্রয়ে ঠকিয়েছেন বহু মানুষকে।

গিরগিটি স্বভাবের এই লোকটি স্বীয় ফায়দা হাসিলের উদ্দেশ্যে এবং তার স্বভাবজাত চরিত্রের অংশ হিসেবে বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে ছোট কোনো দলে যোগ দেওয়ার চিন্তা করছিলেন কিছু দিন ধরে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, জামালপুর-১ আসনে হাতপাখার প্রার্থী করার শর্তে তিনি ইসলামী আন্দোলনের ফরম পূরন করেছেন।

পীর সাহেবের আশীর্বাদ পেতে মরিয়া হয়ে তিনি ইসলামী আন্দোলন বকশীগঞ্জের নেতৃবৃন্দের কাছে ধর্না দিচ্ছেন।

এতে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

কেউ কেউ বলছেন, আব্দুর রউফ তালুকদার একজন পল্টিবাজ লোক, ক্ষমতার লোভে সে বিভিন্ন দলে ভেরার চেষ্টা করছে।

অনেকেই বলছেন, জামালপুর – ১ আসনে আট দলীয় জোটের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এডভোকেট মাওলানা নাজমুল হক সাঈদী একজন যোগ্য প্রার্থী।
ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই প্রার্থী ইতোমধ্যে দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জের বিভিন্ন এলাকায় সরেজমিনে গণসংযোগ করে দাঁড়িপাল্লা বিজয়ের এক সমূহ সম্ভাবনাময় পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছেন।

আট দলীয় জোট একটি ইসলামিক ও দেশপ্রেমিক জোট। এই জোটের প্রার্থী একজন নামাজী, চরিত্রবান,এবং ইসলামী ভাবধারার হওয়াটাই বেশী যুক্তি যুক্ত। সেক্ষেত্রে জামায়াতের নাজমুল হক সাঈদী কিংবা চরমোনাইয়ের মাওলানা আব্দুল মজিদ সাহেব প্রার্থী হলে সবচেয়ে ভালো হবে।
আব্দুর রউফ তালুকদার ত এমন ব্যক্তি যিনি জুমার নামাজও পরে না।
এমন ব্যক্তিকে প্রার্থী করে আলেম ওলামাগণ তার পক্ষে ভোট চাইলে জনগণ মুখ ফিরিয়ে নেবে।

এই বিষয়ে চরমোনাই দলের একাধিক ব্যক্তি বলেন, আমাদের হাতপাখার প্রার্থী মাওলানা আব্দুল মজিদ অনেকটা দূর্বল প্রকৃতির লোক।
তাই আমরা বিকল্প চিন্তা করছি, তবে কেন্দ্র থেকে জোটের পক্ষে যাকে প্রার্থী করা হবে আমরা তার পক্ষেই কাজ করবো।

আব্দুর রউফ তালুকদারকে জোটের প্রার্থী করার বিষয়ে আট দলীয় নির্বাচনী জোটের অন্যতম শরীক বাংলাদেশ জামায়াতে ইসলামীর একাধিক কর্মী বলেন,
আব্দুর রউফ তালুকদারকে জোটের প্রার্থী করার বিষয়ে জোটগত কোনো আলোচনা হয়নি, এটা আমরা জানিও না, তবে চরমোনাইয়ের ভাইয়েরা তাকে নিয়ে চিন্তা করলে সেটা একান্ত তাদের বিষয়।

কেন্দ্র থেকে খুব শীঘ্রই সিদ্ধান্ত আসবে, আমরা আশা করছি সারাদেশের ন্যায় দেওয়ানগঞ্জ- বকশীগঞ্জেও জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার পক্ষে একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে।
জামালপুর -১ আসনে এডভোকেট নাজমুল হক সাঈদী সাহেব একজন যোগ্য প্রার্থী। সে হিসেবে কেন্দ্র থেকে তাকেই আটদলীয় জোটের প্রার্থী করা হবে।।

আমাদের সঙ্গে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
themesba-lates1749691102