রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সর্বশেষ
ময়মনসিংহ বিসিকে নাইটগার্ড কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকান্ড, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহবান সচেতন সমাজের তারেক রহমানের সমাবেশে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের যোগদান ময়মনসিংহ -৮ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৪ প্রার্থী দেশে ফিরেই প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বললেন তারেক রহমান রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২৪ হাজার কোটি টাকা বাড়াল সরকার জুলাইয়ে চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ২০ জানুয়ারি তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানালেন সালাহউদ্দিন আহমদ শরিকদের আরও ৮ আসন ছেড়ে দিল বিএনপি স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড

২০ আগস্ট আখেরি চাহার সোম্বা

অনলাইন ডেক্স
  • প্রকাশিতঃ শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২৬৫ সময়

বাংলাদেশের আকাশে আজ শুক্রবার ১৪৪৭ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২৬ জুলাই শনিবার পবিত্র মহররম মাস ৩০ দিন পূর্ণ হবে। ফলে ২৭ জুলাই রবিবার থেকে সফর মাস গণনা শুরু হবে। সেই হিসাবে, ২৭ সফর মোতাবেক আগামী ২০ আগস্ট বুধবার পবিত্র আখেরি চাহার সোম্বা পালিত হবে।

আজ শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সভায় জানানো হয়, দেশের কোথাও সফর মাসের চাঁদ দেখা যায়নি— ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্র ও মাঠ পর্যায়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয় কমিটি।

আমাদের সঙ্গে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
themesba-lates1749691102