রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
ময়মনসিংহ বিসিকে নাইটগার্ড কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকান্ড, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহবান সচেতন সমাজের তারেক রহমানের সমাবেশে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের যোগদান ময়মনসিংহ -৮ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৪ প্রার্থী দেশে ফিরেই প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বললেন তারেক রহমান রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২৪ হাজার কোটি টাকা বাড়াল সরকার জুলাইয়ে চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ২০ জানুয়ারি তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানালেন সালাহউদ্দিন আহমদ শরিকদের আরও ৮ আসন ছেড়ে দিল বিএনপি স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড

ময়মনসিংহে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ ও ডকুমেন্টারি প্রদর্শন

অনলাইন ডেক্স
  • প্রকাশিতঃ শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২৭৫ সময়

ময়মনসিংহে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে সমাজ গঠনে শপথ গ্রহণ, শহীদদের স্মরণে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন এবং নারী-শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা সমাজসেবা অধিদপ্তর ও জেলা মহিলা অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানটি দুই পর্বে অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের কমিশনার মো. মোখতার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার কাজী আখতার উল আলম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স, শহীদ সাগরের পিতা আসাদুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আলী হোসেন, মাজাহারুল ইসলাম ও আল নুর আয়েশসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের প্রথম পর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থেকে এক মিনিট নিরবতা পালন, শপথ পাঠ, জাতীয় সংগীত পরিবেশন এবং জুলাই যোদ্ধাসহ সকল শহীদদের উদ্দেশ্যে দোয়া করা হয়।

দ্বিতীয় পর্বে সমাজ গঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন এবং সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশনা করা হয়।

আমাদের সঙ্গে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
themesba-lates1749691102