বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সর্বশেষ
ময়মনসিংহ বিসিকে নাইটগার্ড কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকান্ড, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহবান সচেতন সমাজের তারেক রহমানের সমাবেশে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের যোগদান ময়মনসিংহ -৮ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৪ প্রার্থী দেশে ফিরেই প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বললেন তারেক রহমান রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২৪ হাজার কোটি টাকা বাড়াল সরকার জুলাইয়ে চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ২০ জানুয়ারি তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানালেন সালাহউদ্দিন আহমদ শরিকদের আরও ৮ আসন ছেড়ে দিল বিএনপি স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড

অস্থিরতার পরিকল্পনা: ২-৫ আগস্ট বড় সাইবার হামলার শঙ্কা

অনলাইন ডেক্স
  • প্রকাশিতঃ শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১১৪ সময়

বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি অবকাঠামোর ওপর ২ আগস্ট থেকে ৫ আগস্টের মধ্যে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা রয়েছে— এমন সতর্ক বার্তা দিয়েছে দায়িত্বশীল পর্যায়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র।

সূত্র জানায়, এ হামলা বাংলাদেশের ব্যাংক, সরকারি দপ্তর, জ্বালানি খাত, টেলিযোগাযোগ ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে হতে পারে। ইতোমধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ দেশের সব মন্ত্রণালয়, ব্যাংক এবং গুরুত্বপূর্ণ সংস্থাগুলোকে এই বিষয়ে সতর্ক করে দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, হামলাকারীদের উদ্দেশ্য দেশে অস্থিরতা সৃষ্টি করা। তারা তাদের লক্ষ্যকে তিনটি শব্দে ব্যাখ্যা করেছে:

Mass casualty (বিপুল প্রাণহানি), Major economic disruption (বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়) এবং Spectacularity (বিশ্বমঞ্চে দৃশ্যমান প্রভাব)।

নির্ভরযোগ্য সূত্র বলছে, এই হুমকির পেছনে রয়েছে গত ৫ আগস্ট ২০২৪ সালে পতন ঘটা ফ্যাসিবাদী হাসিনা সরকার— যাদের শাসনামলে দেশের সাইবার প্রতিরক্ষা কাঠামো দুর্বল হয়ে পড়ে।

এদিকে, বর্তমান অন্তর্বর্তী সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। সম্ভাব্য হামলা প্রতিহত করতে ২৪ ঘণ্টা নজরদারি, সতর্ক বার্তা জারি ও কারিগরি প্রস্তুতি জোরদার করা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, জাতীয় নিরাপত্তা রক্ষায় এখন প্রয়োজন সরকারি-বেসরকারি পর্যায়ের সম্মিলিত প্রস্তুতি ও জনসচেতনতা।

এ বিষয়ে ICT বিভাগের এক কর্মকর্তা জানান, “আমরা সম্ভাব্য আক্রমণের লক্ষ্যে থাকা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছি। সবাই মিলে সচেতন থাকলেই আমরা এ ধরনের আক্রমণ প্রতিহত করতে পারবো।”

আমাদের সঙ্গে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
themesba-lates1749691102