বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ময়মনসিংহ বিসিকে নাইটগার্ড কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকান্ড, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহবান সচেতন সমাজের তারেক রহমানের সমাবেশে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের যোগদান ময়মনসিংহ -৮ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৪ প্রার্থী দেশে ফিরেই প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বললেন তারেক রহমান রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২৪ হাজার কোটি টাকা বাড়াল সরকার জুলাইয়ে চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ২০ জানুয়ারি তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানালেন সালাহউদ্দিন আহমদ শরিকদের আরও ৮ আসন ছেড়ে দিল বিএনপি স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড

আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশ তিস্তায় আবারও পানি বৃদ্ধি, বন্যা আতঙ্ক

অনলাইন ডেক্স
  • প্রকাশিতঃ সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ সময়

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাতের ফলে লালমনিরহাটে তিস্তার পানি বেড়েছে। পানি ঢুকছে নদীর পাশের গ্রামগুলোতে। অনেক এলাকার ফসলি জমিতে পানি প্রবেশ করছে।

২৪ ঘণ্টায় তিস্তায় পানি বেড়েছে ২৩ সেন্টিমিটার এবং গত দুই দিনে প্রায় ৪০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এতে নদী-তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে দেখা দিয়েছে বন্যা আতঙ্ক।

পানি উন্নয়ন বোর্ড বলছে, যদি এমনভাবে পানি বাড়তেই থাকে, তাহলে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীরবর্তী ও চরাঞ্চলের নিচু এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, রবিবার সকাল ৬টায় লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় এবং আজ (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় সেই পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাতে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ভারতের উত্তর তেলেঙ্গানা ও সংলগ্ন অঞ্চলে স্থল লঘুচাপ হিসেবে অবস্থান করছে। গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম ও রংপুর বিভাগে এবং উজানে ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও আসাম প্রদেশে ভারি থেকে অতি-ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। আগামী ৭২ ঘণ্টা (১৪ সেপ্টেম্বর ৯টা থেকে ১৭ সেপ্টেম্বর ৯টা পর্যন্ত) দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং তৎসংলগ্ন উজানে ভারতের মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার ও ত্রিপুরা প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারি থেকে অতি-ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরো জানিয়েছে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীগুলোরর পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। এ সময় তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং লালমনিরহাট, নীলফামারি, রংপুর ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার সংবাদমাধ্যমকে জানান, তারা সতর্ক অবস্থানে রয়েছেন। ইউনিয়ন পরিষদ ও স্থানীয় জনপ্রতিনিধিদের নদীপাড়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। প্রয়োজন হলে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

আমাদের সঙ্গে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
themesba-lates1749691102