বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
আনোয়ার খান মর্ডান ইউনিভাসিটি ছাত্রদলের আহবায়ক কমিটিতে ময়মনসিংহের কৃতি সন্তান মিজানুর রহমান নাহিদ যুগ্ম আহবায়ক নির্বাচিত ময়মনসিংহ বিসিকে নাইটগার্ড কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকান্ড, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহবান সচেতন সমাজের তারেক রহমানের সমাবেশে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের যোগদান ময়মনসিংহ -৮ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৪ প্রার্থী দেশে ফিরেই প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বললেন তারেক রহমান রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২৪ হাজার কোটি টাকা বাড়াল সরকার জুলাইয়ে চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ২০ জানুয়ারি তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানালেন সালাহউদ্দিন আহমদ শরিকদের আরও ৮ আসন ছেড়ে দিল বিএনপি

কাপাসিয়া নির্বাচন কমিশনের জরুরি সভা অনুষ্ঠিত

অনলাইন ডেক্স
  • প্রকাশিতঃ বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৩১ সময়

কাপাসিয়া উপজেলা নির্বাচন অফিসে আয়োজনে সম্পূরক ভোটার তালিকা ও কর্তনযোগ্য মৃত ভোটার তালিকা জনসাধারণের পরিদর্শন ও ভুলট্রটি সংশোধন বিষয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার দুপুরে কাপাসিয়া উপজেলা পরিষদের হল রুমে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ডা.তামান্না তাসনিম। বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা নির্বাচন অফিসার তামান্না রশীদ,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ও কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক আশরাফ উল্লাহ, কাপাসিয়া প্রেসক্লাব সভাপতি এফ এম কামাল হোসেন, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আমীন সিকদার, সাংবাদিক এস এম মাসুদ,ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনির হোসেন, তাসলিমা আকতার, নির্বাচন অফিসে শামসুদ্দিন প্রধান প্রমুখ।
উপজেলা নির্বাচন অফিসার তামান্না রশীদ জানান,কাপাসিয়া উপজেলার ২০২৫ সালের হালনাগাদ ব্যক্তির নাম অন্তুভুক্ত করা,মৃত্যুজনিত অযোগ্য ব্যক্তির নাম কর্তন,ভোটার তালিকা স্হানান্তর বিনামূল্যে দরখাস্ত দাখিলের শেষ তারিখ ২১ আগষ্ট। কাপাসিয়া উপজেলায় ২০২৫ সালে ১৬৪২৪ জন ভোটার তালিকাভুক্ত হয়েছেন।

আমাদের সঙ্গে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
themesba-lates1749691102