বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
আনোয়ার খান মর্ডান ইউনিভাসিটি ছাত্রদলের আহবায়ক কমিটিতে ময়মনসিংহের কৃতি সন্তান মিজানুর রহমান নাহিদ যুগ্ম আহবায়ক নির্বাচিত ময়মনসিংহ বিসিকে নাইটগার্ড কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকান্ড, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহবান সচেতন সমাজের তারেক রহমানের সমাবেশে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের যোগদান ময়মনসিংহ -৮ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৪ প্রার্থী দেশে ফিরেই প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বললেন তারেক রহমান রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২৪ হাজার কোটি টাকা বাড়াল সরকার জুলাইয়ে চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ২০ জানুয়ারি তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানালেন সালাহউদ্দিন আহমদ শরিকদের আরও ৮ আসন ছেড়ে দিল বিএনপি

বিসিএসে বদলি পরীক্ষার্থী শনাক্ত করে আইনি ব্যবস্থা

অনলাইন ডেক্স
  • প্রকাশিতঃ শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩৯৫ সময়

চলমান ৪৮তম বিশেষ বিসিএস লিখিত পরীক্ষায় বদলি পরীক্ষার্থী শনাক্ত করার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার (২২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসসি এসব তথ্য জানায়।

এতে বলা হয়, লিখিত পরীক্ষার সময় রাজধানীর খিলগাঁও মডেল কলেজ কেন্দ্রে দুজন এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে একজন ভুয়া পরীক্ষার্থী ধরা পড়ে।

খিলগাঁও মডেল কলেজ কেন্দ্রে সিরাজগঞ্জের মো. আকবর আলী ও মোসাম্মৎ নাজমা বেগমের সন্তান মো. নাজমুল হাসানের (রেজি. নম্বর ৪৮১৩০৫৮৭) পরিবর্তে পরীক্ষা দিতে আসেন মো. রেফা মৃধা ও তমা প্রামাণিকের সন্তান মো. ফাহাদ মৃধা (২৪)।

একই কেন্দ্রে আরেকজন পরীক্ষার্থী নাটোরের প্রবীণ কুমার প্রামাণিক ও নন্দিতা সরকারের সন্তান তমা প্রামাণিকের (রেজি. নম্বর ৪৮১৩০৪৭৫) হয়ে পরীক্ষা দিতে আসেন মো. মোখলেছুর রহমানের সন্তান জেসমিন আক্তার (বয়স ২৮)।

অন্যদিকে, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে সিরাজগঞ্জের মো. দেলখোশ আলী ও ফরিদা ইয়াসমিনের সন্তান মো. লিটন শেখের (রেজি. নম্বর ৪৮১৩২৭৬০) পরিবর্তে পরীক্ষা দিতে আসেন কুমিল্লার মুরাদনগরের গোলাম মোস্তফার সন্তান এনামুল হক (বয়স ২৫)। এ ঘটনায় সংশ্লিষ্ট তিনজন ভুয়া পরীক্ষার্থীকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ইডেন মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষায় দুই পরীক্ষার্থীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন রাখার দায়ে ময়মনসিংহের মহসিন মাহমুদ ও আমিনা বেগমের আফরিন জাহানকে (রেজি. নম্বর ৪৮২০১৩৬৫) ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে প্রশ্নপত্রে নকলের চেষ্টা করার অভিযোগে এ টি এম নূরুন্নবী ও সালেহা নবীর সন্তান নুসরাত জাহানের (রেজি. নম্বর ৪৮২০৩৩৮৮) বিরুদ্ধে লালবাগ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ ছাড়া আশিক ইকবাল (রেজি. নম্বর ৪৮১৩৩৫০৩) নিজের রেজিস্ট্রেশন নম্বরের অংশে নিজ রেজিস্ট্রেশন নম্বরের পরিবর্তে অন্য প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর লেখায় তার প্রার্থিতা বাতিলসহ তাকে আজীবনের জন্য কমিশন কর্তৃক গৃহীত সব পরীক্ষা থেকে বহিষ্কার করার শাস্তি প্রদান করা হয়েছে।

কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত পরীক্ষার্থী এবং যাদের হয়ে বদলি পরীক্ষার্থী অংশ নিয়েছেন—তাদের সবাইকে ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বদলি পরীক্ষাসহ সংশ্লিষ্ট সবাইকে সরকারি কর্ম কমিশনের আওতাধীন ভবিষ্যতের সব পরীক্ষায় আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

গত ১৮ জুলাই রাজধানীর ২০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আমাদের সঙ্গে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
themesba-lates1749691102