বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
আনোয়ার খান মর্ডান ইউনিভাসিটি ছাত্রদলের আহবায়ক কমিটিতে ময়মনসিংহের কৃতি সন্তান মিজানুর রহমান নাহিদ যুগ্ম আহবায়ক নির্বাচিত ময়মনসিংহ বিসিকে নাইটগার্ড কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকান্ড, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহবান সচেতন সমাজের তারেক রহমানের সমাবেশে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের যোগদান ময়মনসিংহ -৮ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৪ প্রার্থী দেশে ফিরেই প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বললেন তারেক রহমান রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২৪ হাজার কোটি টাকা বাড়াল সরকার জুলাইয়ে চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ২০ জানুয়ারি তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানালেন সালাহউদ্দিন আহমদ শরিকদের আরও ৮ আসন ছেড়ে দিল বিএনপি

শ্রদ্ধা ও ভালবাসায় প্রয়াত সাংবাদিক ছৈয়দ উল্লাহ আজাদকে স্মরণ 

অনলাইন ডেক্স
  • প্রকাশিতঃ সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২৪১ সময়

এম এ সাত্তার; কক্সবাজার প্রতিনিধি,

সাংবাদিক, মানবাধিকার কর্মী ও বিশিষ্ট সংগঠক এস এম ছৈয়দ উল্লাহ আজাদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ৩’রা আগষ্ট ২০২৪ সালের এই দিনে মাত্র ৫৫ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান তিনি। রেখে যান স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে, আত্মীয় স্বজন, অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী।

তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সাংবাদিক সংসদ কক্সবাজার। ৩ আগষ্ট, রবিবার বিকালে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদে আসরের নামাজের পর আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাংবাদিক সংসদ কক্সবাজারের উপদেষ্টা দৈনিক হিমছড়ির সম্পাদক হাসানুর রশীদ, চ্যানেল আইয়ের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, জিটিভির কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরু, সংগঠনের সভাপতি এম.এ আজিজ রাসেল, সহ সাধারণ সম্পাদক শাহেদ হোছাইন মুবিন, সাংগঠনিক সম্পাদক এম এ সাত্তার, অর্থ সম্পাদক আমিনুল কবির, সদস্য আশরাফ বিন ইউসুফ ও মো. ইব্রাহিম খলিলসহ সাধারণ মুসল্লীরা।

দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল কাইয়ুম।

উল্লেখ্য মৃত্যুকালে তিনি “সাংবাদিক সংসদ কক্সবাজার” এর সহ সভাপতি এবং জেলার জনপ্রিয় দৈনিক রূপালী সৈকত পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োজিত ছিলেন। এর আগে বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় লেখালেখি করেছেন।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের উত্তর গোমাতলী গ্রামের সন্তান সাংবাদিক ছৈয়দ উল্লাহ আজাদ ছিলেন একজন নির্লোভ, সদালাপী, নিরহংকার ও মিশুক স্বভাবের মানুষ। বিভিন্ন সময় নানা সামাজিক, মানবিক ও পরিবেশ সুরক্ষায় রেখেছেন ভুমিকা। নিজ এলাকার মানুষের মানোন্নয়নে লিখেছেন বহুবার। সন্তানদেরও উদ্ভুদ্ধ করতেন নিজ এলাকা ও দেশের স্বার্থে কাজ করতে।

এদিন সাংবাদিক ছৈয়দ উল্লাহ আজাদের বড় সন্তান, জেলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিবিএনের বিশেষ প্রতিবেদক, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী আব্দুল্লাহ সায়েম, বাবাকে নিয়ে লিখেছেন এক আবেগঘন স্ট্যাটাস। পরিবারের পক্ষ থেকে চেয়েছেন দোয়া।

আমাদের সঙ্গে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
themesba-lates1749691102