বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
আনোয়ার খান মর্ডান ইউনিভাসিটি ছাত্রদলের আহবায়ক কমিটিতে ময়মনসিংহের কৃতি সন্তান মিজানুর রহমান নাহিদ যুগ্ম আহবায়ক নির্বাচিত ময়মনসিংহ বিসিকে নাইটগার্ড কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকান্ড, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহবান সচেতন সমাজের তারেক রহমানের সমাবেশে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের যোগদান ময়মনসিংহ -৮ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৪ প্রার্থী দেশে ফিরেই প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বললেন তারেক রহমান রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২৪ হাজার কোটি টাকা বাড়াল সরকার জুলাইয়ে চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ২০ জানুয়ারি তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানালেন সালাহউদ্দিন আহমদ শরিকদের আরও ৮ আসন ছেড়ে দিল বিএনপি

২০ শতাংশ শুল্ক আরোপ আমাদের জন্য সুসংবাদ: খলিলুর রহমান

অনলাইন ডেক্স
  • প্রকাশিতঃ শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৪৬ সময়

বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ২০ শতাংশ শুল্ক নির্ধারণ করাকে ‘সুসংবাদ’ বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তিনি বলেন, ‘আজ আমরা সম্ভাব্য ৩৫ শতাংশ পাল্টা শুল্ক এড়াতে সক্ষম হয়েছি। এটি আমাদের পোশাক খাত ও লাখ লাখ শ্রমিকের জন্য স্বস্তির খবর।’

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে ৭০টি দেশের আমদানির ওপর সর্বোচ্চ ৪১ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক হার ঘোষণা করেন। এরই অংশ হিসেবে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক হার ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এই ঘোষণার পর এক বিবৃতিতে ড. খলিলুর রহমান বলেন, ‘আমরা আমাদের জাতীয় স্বার্থ ও সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখেই আলোচনার প্রতিটি ধাপ পরিচালনা করেছি। পোশাক খাত রক্ষা ছিল আমাদের অগ্রাধিকার, তবে আমরা মার্কিন কৃষিপণ্য আমদানির প্রতিশ্রুতি দিয়েছি, যা আমাদের খাদ্য নিরাপত্তা জোরদার করবে এবং যুক্তরাষ্ট্রের কৃষি রাজ্যগুলোর সঙ্গে সম্পর্ক উন্নত করবে।’

তিনি আরো বলেন, ‘২০ শতাংশ শুল্ক হার আমাদের জন্য শুধু ঝুঁকি হ্রাস নয়, বরং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার এবং বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশের নতুন দরজা খুলে দিয়েছে।’

আমাদের সঙ্গে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
themesba-lates1749691102