রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
ময়মনসিংহ বিসিকে নাইটগার্ড কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকান্ড, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহবান সচেতন সমাজের তারেক রহমানের সমাবেশে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের যোগদান ময়মনসিংহ -৮ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৪ প্রার্থী দেশে ফিরেই প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বললেন তারেক রহমান রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২৪ হাজার কোটি টাকা বাড়াল সরকার জুলাইয়ে চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ২০ জানুয়ারি তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানালেন সালাহউদ্দিন আহমদ শরিকদের আরও ৮ আসন ছেড়ে দিল বিএনপি স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড

স্পেনে প্রাচীন গুহায় শিশুর খণ্ডবিচ্ছিন্ন কঙ্কাল আবিষ্কার

অনলাইন ডেক্স
  • প্রকাশিতঃ সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৩১৯ সময়

স্পেনের উত্তরের আতাপুয়েরকা অঞ্চলের গ্রান দোলিনা নামক এক গুহায় খননকালে বিজ্ঞানীরা এমন এক প্রমাণ পেয়েছেন, যা মানবজাতির ইতিহাসে নতুন আলো ফেলেছে। প্রায় ৮ লাখ ৫০ হাজার বছর আগের একটি শিশুর কশেরুকা (গলার হাড়) পাওয়া গেছে, যাতে পরিষ্কার কাটাছেঁড়ার চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যা করে খণ্ডবিচ্ছিন্ন করে খাওয়া হয়েছিল।

এই গবেষণা পরিচালনা করেছে কাতালান ইনস্টিটিউট অব হিউম্যান প্যালিওইকোলজি অ্যান্ড সোশ্যাল এভল্যুশন। তাদের মতে, কশেরুকায় যেসব নির্দিষ্ট স্থানে কাটার দাগ রয়েছে, তা প্রমাণ করে যে শিশুটির মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল। এতে বোঝা যায়, তাকে সাধারণ শিকারের মতো করেই খণ্ডিত করা হয়েছিল।

গবেষক দলের সহপরিচালক ড. পালমিরা সালাদি বলেন, শিশুটির বয়স ছিল আনুমানিক ২ থেকে ৪ বছর। এমন বয়সের কাউকে এভাবে কাটা হয়েছিল, এটি একেবারেই ব্যতিক্রমধর্মী। এটা শুধু নিছক মৃত্যুর নয়, বরং তার মরদেহকে খাদ্য হিসেবে ব্যবহারেরও প্রমাণ।”

শিশুটির হাড় হোমো আন্টেসেসর নামের এক প্রজাতির, যাদেরকে আধুনিক মানুষ (হোমো স্যাপিয়েন্স) এবং নিয়ান্ডারথাল উভয়েরই শেষ যৌথ পূর্বপুরুষ হিসেবে বিবেচনা করা হয়। এদের দেহের গঠন ছিল অপেক্ষাকৃত খাটো ও পেশিবহুল এবং মস্তিষ্কের আয়তন বর্তমান মানুষের চেয়ে ছোট ছিল।

গবেষকরা জানান, অতীত মানবসমাজে নরখাদকতার প্রমাণ থাকলেও শিশুদের ক্ষেত্রে এমন ঘটনার প্রমাণ বিরল। এই আবিষ্কারের মাধ্যমে হয়তো প্রমাণ মিলল, প্রাচীন মানবগোষ্ঠীগুলো তাদের মৃতদের দেহকে একটি পুনঃব্যবহারযোগ্য সম্পদ হিসেবে দেখত এবং এ ধরনের আচরণ নিয়মিতভাবেই ঘটত।

গবেষণা দলের মন্তব্য অনুযায়ী, এই নতুন তথ্য মানবজাতির আদিম ইতিহাসকে নতুন করে ভাবতে বাধ্য করছে—তাদের জীবনধারা, মৃত্যু এবং মৃতদেহের ব্যবহার নিয়ে।

আমাদের সঙ্গে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
themesba-lates1749691102